১৩ ফেব্রুয়ারি, ২০২৬

বড় ব্যবধানে হারলেন খেলাফত মজলিসের মহাসচিব

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপির প্রার্থী এস এম ফয়সলের কাছে বিপুল ভোটের ব্যবধানে হেরেছেন ১১দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুুল কাদের।

দেওয়াল ঘড়ি প্রতীকে তিনি পেয়েছেন মাত্র ২৫ হাজার ৪২৩ ভোট।

এ আসনে বিএনপির প্রার্থী এস এম ফয়সল ১ লাখ ৮৬ হাজার ৬৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরি।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, সকাল ১০টায় পোস্টাল ভোটের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।