২৪ মার্চ, ২০২৬

দাওরায়ে হাদিসে ছাত্রদের মধ্যে মেধা তালিকায় শীর্ষে যারা

কওমি মাদরাসার শিক্ষার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিস পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এই পরীক্ষায় পাসের হার ৮৯.৯৯ শতাংশ। প্রায় ২৪ হাজার ছাত্র-ছাত্রী এই পরীক্ষায় অংশ নেন।

মঙ্গলবার (২৪ মার্চ) কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটি, পরীক্ষা মনিটরিং সেল, পরীক্ষা উপকমিটি ও নিরীক্ষকবৃন্দের যৌথ সভায় পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন আল-হাইআতুল উলয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান।
এ বছর পরীক্ষার্থী সংখ্যা ছিল ছাত্র ১৫,২৬৮ জন; ছাত্রী ৮,৬১৩ জন; মোট ২৩,৮৮১ জন। সারাদেশে ১০৪টি ছাত্র ও ১৫৫টি ছাত্রী মারকাজে (কেন্দ্রে) এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিভিন্ন বিভাগে উত্তীর্ণ হয়েছে ২১,৪৯১ জন, অনুত্তীর্ণ ২,৩৯০ জন।

এবারের পরীক্ষায় ছাত্রদের মধ্যে শীর্ষ দশে স্থান করে নিয়েছেন ১৭ জন শিক্ষার্থী। তারা রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার মাদরাসার শিক্ষার্থী। সমানসংখ্যক নাম্বার পাওয়ায় একটি অবস্থান তিনজন শিক্ষার্থী পর্যন্ত অর্জন করেছেন।

শীর্ষ দশ অর্জনকারী ছাত্রদের তালিকা নিচে দেওয়া হলো-
১, খালেদ হাছান মাদরাসা বাইতুল উলূম, ঢালকানগর, সূত্রাপুর, ঢাকা, প্রাপ্ত নম্বর ৯৩২।
২. মো. আব্বাস, আল-জামিয়া আল-ইসলামিয়া, পটিয়া, চট্টগ্রাম, প্রাপ্ত নম্বর ৯২৮।
৩. (ক) মুতাসিম বিল্লাহ, জামিয়াতুল উলুমিল ইসলামিয়া ঢাকা, মোহাম্মদী হাউজিং, মোহাম্মদপুর। প্রাপ্ত নম্বর ৯২৫।
(খ) মুহা. আবু রায়হান, মাদরাসা বাইতুল উলূম, ঢালকানগর, সূত্রাপুর, ঢাকা, প্রাপ্ত নম্বর ৯২৫।
৪. মো. রফিকুল ইসলাম, আল-জামিয়া আল-ইসলামিয়া, পটিয়া, চট্টগ্রাম। প্রাপ্ত নম্বর ৯২৪।
৫. (ক) নুর মোহাম্মদ পায়েল, জামিয়াতুস সুন্নাহ, দক্ষিণকান্দী, শিবচর, মাদারীপুর, প্রাপ্ত নম্বর ৯২৩।
৬. (ক) আদনান আহমদ নাহিদ, মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী, দারুস সালাম, ঢাকা। প্রাপ্ত নম্বর ৯২০।
৭. (ক) মো. সাব্বির আহমাদ, জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ, গেন্ডারিয়া, ঢাকা-১২০৪। প্রাপ্ত নম্বর ৯১৯।
(খ) মো. তানভীরুল ইসলাম, আল-জামিয়া আল-ইসলামিয়া, পটিয়া, চট্টগ্রাম, প্রাপ্ত নম্বর ৯১৯।
(গ) মো. জোবায়ের মোল্লা, জামিয়া ইসলামিয়া ইবরাহীমিয়া উজানী, কচুয়া, চাঁদপুর। প্রাপ্ত নম্বর ৯১৯।
৮. (ক) মো. ইব্রাহীম হাওলাদার, জামিআ রাব্বানিয়া আরাবিয়া, জালকুড়ি, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, প্রাপ্ত নম্বর ১১৮।
(খ) মো. আরিফুর রহমান আরিফ, জামিয়া আশরাফিয়া শান্তিধারা, ফতুল্লা, নারায়ণগঞ্জ, প্রাপ্ত নম্বর ১১৮।
৯. (ক) মো. আমির হামজা, জামিয়াতুস সুন্নাহ, দক্ষিণকান্দী, শিবচর, মাদারীপুর, প্রাপ্ত নম্বর ১১৭।
(খ) মো. হাবিবুর রহমান, মাদরাসা বাইতুল উলূম, ঢালকানগর, সূত্রাপুর, ঢাকা, প্রাপ্ত নম্বর ১১৭।
১০. মাহমুদ বিন হাসান, জামিয়া শারইয়্যাহ মালিবাগ, ঢাকা, প্রাপ্ত নম্বর ১১৬।
(খ) সালেহ হুযাইফা, মাদরাসা বাইতুল উলূম, ঢালকানগর, সূত্রাপুর, ঢাকা। প্রাপ্ত নম্বর ১১৬।
(গ) জাকারিয়া, জামিআ রাব্বানিয়া আরাবিয়া, জালকুড়ি, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, প্রাপ্ত নম্বর ১১৬