চলতি পবিত্র মাহে রমজানে (১৪৪৭ হিজরি ) আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার ফতোয়া বিভাগ থেকে জনপ্রতি সদকাতুল ফিতর সর্বনিম্ন ৯০ এবং সর্বোচ্চ ২৬২০ টাকা নির্ধারণ করা হয়েছে।
মাদরাসার ফতোয়া ও ইসলামি আইন গবেষণা বিভাগ থেকে প্রকাশিত ফতোয়ায় উল্লেখ করা হয়েছে-
আটা হিসাবে জনপ্রতি ফিতরার পরিমাণ ১ কেজি ৬৩৫ গ্রাম । প্রতি কেজি আটার (ময়দা) বাজার মূল্য ৫৫ টাকা। সুতরাং সদকাতুল ফিতর আদায় করতে হবে ৮৯.৯৩ টাকা। আদায়ের সুবিধার্থে ৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।
খেজুর হিসাবে জনপ্রতি ফিতরার পরিমাণ ৩ কেজি ২৭০ গ্রাম। প্রতি কেজি খেজুরের বাজার মূল্য ২৬০ টাকা। সুতরাং সদকাতুল ফিতর আদায় করতে হবে ৮৫০.২০ টাকা। আদায়ের সুবিধার্থে ৮৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
কিসমিস হিসাবে জনপ্রতি ফিতরার পরিমাণ ৩ কেজি ২৭০ গ্রাম। প্রতি কেজি কিসমিসের বাজার মূল্য ৭৫০ টাকা। সুতরাং সদকাতুল ফিতর আদায় করতে হবে ১৮৬৩.৯০ টাকা। আদায়ের সুবিধার্থে ১৮৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
পনির হিসাবে জনপ্রতি ফিতরার পরিমাণ ৩ কেজি ২৭০ গ্রাম। প্রতি কেজি পনিরের বাজার মূল্য ৮০০ টাকা। সুতরাং সদকাতুল ফিতর আদায় করতে হবে ২,৬১৬ টাকা। আদায়ের সুবিধার্থে ২,৬২০ টাকা নির্ধারণ করা হয়েছে।