টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ওমানকে হারানোর পর অস্ট্রেলিয়ার বিপক্ষেও জয় পায় জিম্বাবুয়ে। আর আয়ারল্যান্ড ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলে সুপার এইটে জায়গা নিশ্চিত হয়ে যায় সিকান্দার রাজাদের। এবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে রোডেশীয়রা হলো গ্রুপ সেরা।
এ জয়ের মাধ্যমে ৪ ম্যাচে সর্বোচ্চ ৭ পয়েন্ট নিয়ে নিজেদের টেবিলের শীর্ষে অবস্থান করছে জিম্বাবুয়ে। সমান ম্যাচে ৬ পয়েন্ট অর্জন করেছে শ্রীলঙ্কা। তাদের অবস্থান দুই নম্বরে। তালিকার তিন নম্বরে আছে আয়ারল্যান্ড। তাদের সংগ্রহ ৩ পয়েন্ট। এদিকে চার এবং পাঁচ নম্বরে আছে অস্ট্রেলিয়া ও ওমান।
শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৭৮ রান করে লঙ্কানরা। জবাবে ৩ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত হয় জিম্বাবুয়ের।
এরপর ওপেনার রায়ান বার্লকে নিয়ে ৬৯ রানের গুরুত্বপূর্ণ একটি জুটি গড়েন দলনেতা সিকান্দার রাজা। মূলত এই জুটিতেই জয়ের একদম কাছাকাছিতে পৌঁছে যায় জিম্বাবুয়ে। কিন্তু জয় নিয়ে ফিরতে পারেননি রাজা। মাত্র ২৬ বলে ৪৫ রানের একটি অনবদ্য ইনিংস খেলে আউট হন তিনি। এরপর টনি মুনিয়োঙ্গাকে নিয়ে জয় নিশ্চিত করেন ব্রায়ান বেনেট। ৬৩ রানে অপরাজিত থাকেন তিনি। আর ৮ রানে অপরাজিত থাকেন মুনিয়োঙ্গা।
মাত্র ২৫ বলে ৪৪ রান করেন পাভান রত্নায়েক। এছাড়া ৮ বলে ১৫ রান করেন দুনিথ ভেল্লালাগে। বাকি ব্যাটারদের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।