বেশ কদিন ধরে আহমদ আবদুল্লাহ’র মুত্তাকী শুনছি। কিছু কিছু চমৎকার কারুসুরে আমি বিমোহিত। মাঝে মাঝে মনে হয়েছে তাকে দিয়ে জোর করে গাওয়ানো হচ্ছে। কখনো মনে হয়েছে ট্রেন থেমে আছে; গেয়েই দৌঁড়াতে হবে। কখনো প্রতিষ্ঠিত শিল্পিদের সুরের প্রভাব স্পষ্ট। কখনো মনে হয়েছে সুরটা ধার করা হয়েছে।আশ্চর্য হয়েছি গায়কের উর্দুপ্রীতি দেখে। আচ্ছা বাংলাদেশের কতজন মানুষ উর্দু জানে? কতজন ইসলামী গানের শ্রুতা আছে যারা পছন্দ করে উর্দু? হ্যাঁ, গায়ক যদি বলেন; আমি এটা করেছি কওমী শ্রুতাদের জন্য। আমার কোন কথা নাই। অবশ্য একটা ইন্ডাষ্ট্রি সপ্রতাপে টিকিয়ে রাখতে হলে শুধু কওমী ভাইয়েরা পারবেন না। অন্য দিকে অভ্যস্ত শ্রুতাদের জন্য তো গাণের অভাব নাই। ব্যাতিক্রম কিছু হলে অনভ্যস্তরাও শুনবে।মুত্তাকী এলবামের প্রথম তিনটি গানই উর্দু। শিরোনাম গানটিও। দৃষ্টি কটু লাগে। একটা এলবামে এক-দুটো ভিন্ন ভাষার গান থাকতেই পারে। আন্তর্জাতিক ভার্সন হলে আরো বেশিও থাকুক।
মুত্তাকী গানের গায়কী ভাল লেগেছে। তবে বারবার শুনার মত নয়। মুত্তাকী বানা দো/ ইয়া রাব্বানা/ আপনা বানা লো… এই অংশটুকো নিরাবেগ মনে হয়েছে। গানের পরের অংশের আবেগের সাথে যায় নি। মেরি জিন্দেগি/ মেরি বন্দেগি/ আপনা সমজ লো… এই অংশের গায়কির মান পুরো গানে নাই।
মাদীনা মাদীনা… মন ভরে যায়। তবে আরেকটু ধীরে-সুস্থে এবং তাল-লয়টা দীর্ঘ রিহার্সেল করে নিলে কালজয়ী হতে পারতো। আশাহাদু আল্লাহ… এটাতে জুনায়েদ জামশেদের সুবহানাল্লাহ… গানটির প্রভাব পরেছে বলে আমার মনে হয়েছে। লিরিক গড়পরতা মানের।
ফুটিল ধরায় আলোর ফুয়ারা…। গতানুগতিকের মধ্যে ভিন্নতার চেষ্টা। মাঝে মাঝে আপ্লুত হবার মত কিছু সুরের কাজ আছে। তুমি এল বলে এই ধরা/ সবই যেন লাগে মনকাড়া… এই অংশটুকো আসলেই মনকাড়া। সাধু রীতির শব্দ কেন যেন গানে আমার কাছে একদম ভাল লাগে না।
না বলা কথাগুলো… বেশ ভাল লেগেছে। লিরিকের শব্দগুলো করোটিতে চেতনা জাগায়। যত কথা গান সব তোমাকে নিয়ে… শুরুটা আকর্ষনীয় না হলেও লাইভ কনসার্টের জন্য একটা চমৎকার গান। যাবি তোর যাবার বেলা আসলো বলে… কিছুটা ফোক সুরে বেশ মানানসই একটা গান। রিদমিক লিরিকে বেশ মানিয়েছে। তবে আধুনিক গানে যে শ্রুতা ইসলামি গানের জগতে আসতে চায়; তাকে টানবে না বলেই মনে হয়।
সুবহানাল্লাহ ভিন্নরকম স্বাদের একটি গান। মন ভরে যায়। কিন্তু এই গানেও সেই সূচনাটা কেমন যেন নিরস। সূচনাটা ছাড়া এই গানটি একটি মনভাল করা গান। ভাবতে ভাবতে থমকে দাঁড়ায় ভাবনা… এই সূচনাটা এই গানের বাকি মেরিটের সঙ্গে গেল না। ইনশাল্লাহ… চমৎকার। মন ভরে গেল। তবে ‘ইনশাল্লাহ’ এই শব্দবন্ধটি ইনশা আল্লাহ গাইলে ভাল লাগতো আরো। ভাল লাগতো ইনশা আল্লাহ অংশটাকে দ্রুত লয়ে না গেয়ে ধীর লয়ে গাইলে। বাদবাকি গানটি অনেকদিন শুনার মত। একলা এখন/ একলা তখন বাপ্পা’র একটি গানের নকল সুর বলে মনে হয়।
প্রযুক্তির ব্যবহারে এলবামটি আরো আকর্ষনীয় হতে পারতো। রেডিমেইডের যুগে অনেস্টলি গলার ব্যবহার শিল্পির ক্ষমতাকে পুরোটা ডেলিবার করে না। কেন যেন এলবামটিতে অনর্থক নয়েজিং আছে বলে মনে হয়। রেকর্ডিংটা আরেকটু ক্লিয়ার হলে বেশ হতো। কভারটি আকর্ষণীয় হয়নি। মানে বাজারজাতকরণের জন্য আদর্শ হয়নি।
গায়কের কাছে একটা আবেদন, নিজেরে গলাটা বেশ। এটাকে যতনের মধ্যে ও রেওয়াজের মধ্যে রেখে এগিয়ে যাওয়ার জন্য। লিরিকের ভেতর আরো নিরীক্ষার আহ্বান করবো। বাংলাদেশী শ্রুতাদের প্রতি ডেডিকেশনটা আরো বাড়াতে অনুরোধ করবো।
প্রথম এলবাম হিসেবে একশতে সত্তর দিবো আমি। এখানে প্রদত্ত মতামত কোনভাবেই বিশেষজ্ঞ মতামত নয়। একান্তই একজন শ্রুতা হিসেবেই নিজের ভাললাগা মন্দলাগাটা শেয়ার করলাম।
এলবামের ধারাবিবরণী গায়কের কণ্ঠে শুভন নয়।