হেরে গেলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারী।
আসনটিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে বিজয়ী হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস।
১০৮টি কেন্দ্রের প্রাপ্ত ফল অনুযায়ী—বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী মির্জা আব্বাস ৫৭,০৯২ ভোট পেয়েছেন।
অন্যদিকে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি পেয়েছেন ৫১,৩৯৬ ভোট।