[english_date]

নীলফামারী-১ আসনেই এগিয়ে দাঁড়িপাল্লা, পিছিয়ে খেজুর গাছ

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে মোট ১৫৪টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ৬৬টির ফলাফল পাওয়া গেছে।

প্রাপ্ত ফল অনুযায়ী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুস সাত্তার পেয়েছেন ৬২,৩৮৪ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব খেজুর গাছ প্রতীকের প্রার্থী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি পেয়েছেন ৫৩,৪৮১ ভোট।

এছাড়াও নীলফামারীর বাকি তিনটি সংসদীয় আসনেও জামায়াতের প্রার্থীরা এগিয়ে রয়েছেন। এ পর্যন্ত প্রাপ্ত ফলাফল এ তথ্য মিলেছে।

অন্যান্য কেন্দ্রে ভোট গণণা চলছে।