৩ মার্চ, ২০২৬

জেনে নিন আজকের স্বর্ণের বাজারদর

দেশের বাজারে আজ (রবিবার, ৪ জানুয়ারি) স্বর্ণ ও রুপার দাম কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ গত ১ জানুয়ারি রাতের এক বিজ্ঞপ্তিতে এই সমন্বয় ঘোষণা করেছিল।

 

সেদিন ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা থেকে কমে ২ লাখ ২২ হাজার ৭২৪ টাকায় নামানো হয়েছে। এর পাশাপাশি ২১ ক্যারেট, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির স্বর্ণের দামও কমানো হয়েছে।

 

নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ ২,২২,৭২৪ টাকা। ২১ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ ২,১২,৬৩৫ টাকা। ১৮ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ ১,৮২,২৫০ টাকা আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১,৫১,৮০৭ টাকা।

 

স্বর্ণের ওপর সরকারি ৫% ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ৬% অবশ্যই যোগ করতে হবে। গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরির হার কিছুটা পরিবর্তিত হতে পারে।

 

এর আগে, ৩১ ডিসেম্বরেও স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। ২০২৫ সালে দেশে মোট ৯৩ বার স্বর্ণের দাম পরিবর্তন করা হয়; এর মধ্যে ৬৪ বার বেড়েছে এবং ২৯ বার কমেছে।

 

আজ রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেট রুপা প্রতি ভরি ৫,৫৪০ টাকা বিক্রি হচ্ছে।