১৩ ফেব্রুয়ারি, ২০২৬

৪,৬২৪ ভোট পেলেন খেলাফত মজলিসের আহমদ বিলাল

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে ১১দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের মাওলানা আহমদ বিলাল (দেওয়াল ঘড়ি) বাজেভাবে হেরেছেন। পেয়েছেন মাত্র ৪৬২৪ ভোট।

তাঁর বিপরীতে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মধ্যরাতে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান পাভেল এই ফলাফল ঘোষণা করেন।

এ আসনে দুটি উপজেলার ১৭৬টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী নাসের রহমান ১ লাখ ৫৬ হাজার ৭৫৭টি ভোট পেয়েছেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল মান্নান পেয়েছেন ৭৭ হাজার ৬৩৬ ভোট। এম নাসের রহমান ৭৯ হাজার ১২১ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।

আর ১১ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের আহমদ বিলাল (দেওয়াল ঘড়ি) পেয়েছেন মাত্র ৪৬২৪ ভোট, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি জহর লাল দত্ত (কাস্তে প্রতিক) ১৭০৮ ভোট।

দুই উপজেলার মোট ভোটার ৪ লাখ ৮৬ হাজার ১৫৫ জন।