নীলফামারী-১ আসনে ৩৪ হাজারেরও বেশি ভোটে পরাজিত হয়েছেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। তিনি বিএনপি-জমিয়ত জোট থেকে মনোনয়ন পেয়ে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
এতে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে ১৫৪ কেন্দ্রে ১ লাখ ৪৯ হাজার ২১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জামায়াতের প্রার্থী মাওলানা আব্দুস সাত্তার। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি হন বিএনপি-জমিয়ত জোটের খেজুর গাছের প্রার্থী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। তিনি পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ১৬০ ভোট।