১৪ ফেব্রুয়ারি, ২০২৬

১ লাখ ২০ হাজার ভোটের বড় ব্যবধানে হারলেন নূরে আলম হামিদী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী শেখ নূরে আলম হামিদী রিকশা প্রতীকে নির্বাচন করে দ্বিতীয় হয়েছেন।

এই আসন থেকে ১ লাখ ৭০ হাজার ৮৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী মোঃ মুজিবুর রহমান চৌধুরী। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী শেখ নূরে আলম হামিদী পেয়েছেন ৫০ হাজার ২০৪ ভোট।

মৌলভীবাজারের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল ঘোষিত ফলাফল অনুযায়ী, আসনটিতে মোট ভোট পড়েছে ২ লাখ ৬১ হাজার ৬৯৬ ভোট।

আসনটিতে মোট ভোটার রয়েছে ৪ লাখ ৮৭ হাজার ৮৮৮ জন। এনসিপি প্রার্থীর ভরাডুবি হয়েছে। তিনি সর্বসাকুল্যে ভোট পেয়েছেন মাত্র ৪ হাজার ৫৬৩টি।

Home R3