সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ) আসনে আল্লামা নূর উদ্দীন গহরপুরী রহ.-এর সন্তান, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থী মুসলেহ উদ্দীন রাজু রিকশা প্রতীক নিয়ে নির্বাচন করে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ আব্দুল মালিকের কাছে বড় ব্যবধানে পরাজিত হয়েছেন।
এনপি মনোনীত প্রার্থী মোঃ আব্দুল মালিক এই আসনে পেয়েছেন ১,১৫,৫৫০ ভোট। আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থী মুসলেহ উদ্দীন রাজু রিকসা প্রতীকে পেয়েছেন ৭৫,৬৭৪ ভোট।
এছাড়া, স্বতন্ত্র মোস্তাকিম রাজা চৌধুরী ফুটবল প্রতীকে, ৪১৯৯. জাতীয় পার্টির মোহাম্মদ আতিকুর রহমান লাঙ্গল প্রতীকে ২৬৩০, ইসলামী আন্দোলনের রেদওয়ানুল হক চৌধুরী হাতপাখা প্রতীকে ১৩৯১ এবং স্বতন্ত্র মইনুল বাকর কম্পিউটার প্রতীকে ২৯৭ ভোট পেয়েছেন।