১৮ ফেব্রুয়ারি, ২০২৬

হরমুজ প্রণালীতে ইরানের সামরিক মহড়া

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সোমবার হরমুজ প্রণালীতে ব্যাপক সামরিক মহড়া শুরু করেছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। হরমুজ প্রণালী (পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করে) বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথে অন্যতম।

এই মহড়া ‘স্ট্রেটেজিক কন্ট্রোল অফ দ্য হরমুজ স্ট্রেইট’ নামে পরিচিত এবং এতে আইআরজিসি নৌবাহিনীর জাহাজ ও টিমগুলো অংশগ্রহণ করছে প্রস্তুতি যাচাই, নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা এবং সম্ভাব্য সামরিক হুমকি মোকাবিলার অনুশীলন চালানোর জন্য।

মহড়াটি আইআরজিসির প্রধান কর্মকর্তা মহানীয়ার জেনারেল মোহাম্মদ পাকপৌর এর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।

হরমুজ প্রণালী বিশ্বের জ্বালানি রুটের অন্যতম প্রধান রুট, তাই এখানে সামরিক মহড়া ও আঞ্চলিক উত্তেজনা আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ নজর কাড়ছে।

সূত্র : টাইমস অব ইসরায়েল, এএফপি