উল্লেখ্য, এ আসনে মোট ভোটার ছিল ৪ লাখ ৯৯ হাজার ৪৪৮ জন। এরমধ্যে, পুরুষ ভোটার ২ লাখ ৬৫ হাজার ২৪৫ জন। আর নারী ভোটার ২ লাখ ৩৪ হাজার ২০১ জন।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি জোট মনোনীত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীব বড় ব্যবধানে হেরেছেন। তিনি ভোট পেয়েছেন ৩২ হাজার ৫৭৯টি।
আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়।
এ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি থেকে বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। তিনি পেয়েছেন মোট ৫০ হাজার ৫৭৯টি ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী জুনায়েদ আল হাবীব পেয়েছেন ৩২ হাজার ৫৭৯ ভোট।
উল্লেখ্য, এ আসনে মোট ভোটার ছিল ৪ লাখ ৯৯ হাজার ৪৪৮ জন। এরমধ্যে, পুরুষ ভোটার ২ লাখ ৬৫ হাজার ২৪৫ জন। আর নারী ভোটার ২ লাখ ৩৪ হাজার ২০১ জন।