১৪ ফেব্রুয়ারি, ২০২৬

ভোট দেয়ায় বউ তালাক

স্বামীর নিষেধাজ্ঞা অমান্য করে ভোট দেওয়ার অপরাধে এক গৃহবধূকে তালাক দেওয়ার ঘটনা ঘটেছে। ফেনীর সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সভাপতি ইসমাইল হোসেন কাওসার তার স্ত্রী বিবি জহুরাকে তালাক দেওয়ার তথ্য পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ওই ইউনিয়নের বাঁশতলা এলাকায় এ ঘটনা ঘটে। কাওসার ওই এলাকার মৃত ইউসূফ হাজারীর ছেলে। এ ঘটনায় তিন সন্তানকে নিয়ে বিপাকে পড়েছেন জহুরা।

বিকেলে বাড়ির পাশের লোকজনের মুখে রাস্তায় বিষয়টি জানতে পেরে জহুরাকে মৌখিক তিন তালাক দেন তার কাওসার। এ সময় স্ত্রীকে তার ঘরে যেতেও বারণ করে সে। লোকজন এ নিয়ে ক্ষোভ জানিয়ে কাওসারকে আটক করে উত্তমমধ্যম দিয়ে আটক করে রাখে।

একপর্যায়ে জনসমাগম বাড়তে থাকলে বাড়িতে যাওয়ার কথা বলে কৌশলে পালিয়ে যান সে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।