ভোট গননা ও ফলাফল প্রকাশে কোনো অনিয়ম জনগণ সহ্য করবে না বলে হুঁশিয়ারি দিয়েছে খেলাফত মজলিস।
খেলাফত মজলিসের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক আবদুল্লাহ ফরিদ ও সদস্য সচিব অধ্যাপক মো: আবদুল জলিল প্রদত্ত এক যৌথ বিবৃতিতে বলেন, সারাদেশের বিভিন্ন আসনে দেওয়াল ঘড়ির প্রার্থীদের এজেন্ট, সমর্থকদের উপর হয়রানি ও বিরোধী প্রার্থীর পক্ষে জালভোট দেয়ার ঘটনা ঘটলেও এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী সাবিকভাবে নির্বাচনে ভোট গ্রহণ সন্তোষজনক মনে হচ্ছে।
দেওয়াল ঘড়ির বিরুদ্ধে অনিয়মের কিছু উদাহরণ হচ্ছে নারায়নগঞ্জ: ৫ বন্দরে দেওয়াল ঘড়ির সমর্থককে মারধর করা হয়েছে। গতরাতে প্রধান নির্বাচনী এজেন্টকে হেনস্তা করা হয়েছে। সাথে থাকা একজন কর্মীর দাঁড়ি উপড়ে ফেলা হয়েছে। আজ মদনগঞ্জে দেওয়াল ঘড়ির সমর্থকের উপর হামলা চালানো হয়েছে।
সিলেট-২: বিশ্বনাথ রাজারবাজর কেন্দ্রে দরজা লাগিয়ে সিলমারার অভিযোগ এসেছে। বিভিন্নকেন্দ্রে জালভোট দেয়ার ঘটনা ঘটেছে।হবিগঞ্জ -২: বানিয়াচং মন্দরী ইউনিয়ন কেন্দ্রে গতরাতে হামলা করে দেওয়াল ঘড়ির এজেন্টকে রক্তাক্ত করা হয়েছে। রাতে সেনাবাহিনী ২ জনকে আটক করেছে।
আজ কিছু সময় ধরে ভোট গ্রহন বন্ধের খবর পাওয়া গেছে। বানিয়াচং ৬ নং কাগাপাশা ইউনিয়নের বাগতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ জন জাল ভোটার আটক! বিগঞ্জ -৪: সকালের দিকে একাধিক কেন্দ্রে কিছু অনিয়মের ঘটনা ঘটেছে। কয়েকটি কেন্দ্র থেকে দেওয়াল ঘড়ির এজন্টদের বের করে দেয়ার ঘটনা ঘটেছে। একজন নারীকে হেনস্তা করা হয়েছে।
এ ধরনের আরো অনিয়ম হয়েছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। একই সাথে ভোট গননা ও ফলাফল প্রকাশে কোনো অনিয়ম জনগণ বরদাশত করবে না । ভোট গণনা ও ফলাফল প্রকাশে কোনো অনিয়ম সবাইকে সতর্ক থাকার আহবান জানানো হয়।