রাত পোহালেই ভোট। শেষ মুহূর্তে ভোট কেন্দ্র, ভোটার সিরিয়াল নম্বর, ভোটার স্লিপ পাওয়ার উপায় জানতে চাচ্ছেন ভোটারদের অনেকে।]
চারটি উপায়ে এসব বিষয় জানতে পারবেন ভোটাররা।
নির্বাচন কমিশনের ওয়েবসাইট, স্মার্ট ইলেকশন ম্যানেজম্যান্ট বিডি অ্যাপ, মোবাইল এসএমএস এবং হটলাইন নম্বরে ফোন করে এসব তথ্য পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে নির্বাচন কমিশন।
যেকোনো ভোটার হটলাইন নম্বর ১০৫ এ ফোন করে নিজের ভোটকেন্দ্র এবং ভোটার নম্বর বের করতে পারবেন।
১০৫ এ ফোন করে অপারেটরের সাথে কথা বলতে ৯ চাপতে হবে। পরে ভোটারের জাতীয় পরিচয়পত্র এবং জন্ম তারিখ দিয়ে ভোটার নম্বর যেমন জানা যাবে তেমনি ভোট কেন্দ্রের নামও জানতে পারবেন ভোটাররা।
এছাড়া নির্বাচন কমিশনের ওয়েবসাইট এবং স্মার্ট ইলেকশন ম্যানেজম্যান্ট বিডি অ্যাপ এর মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের নম্বর এবং জন্মতারিখ দিয়ে ভোট কেন্দ্র, ভোটার সিরিয়াল নম্বর ও ভোটার স্লিপের বিষয়ে তথ্য পাওয়া যাবে।
ভোটার স্লিপ হচ্ছে এমন একটি তথ্য সংবলিত কাগজ, যেখানে ভোটারের নামের পাশাপাশি ভোটার নম্বর ও ভোট কেন্দ্র লেখা থাকে।