২৪ ফেব্রুয়ারি, ২০২৬

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে শিশুসহ নিহত ১৮

আফগানিস্তানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান।  প্রতিবেশী দেশটিতে যুদ্ধবিমান ও ড্রোন দিয়ে শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতভর একাধিক দফায় আক্রমণ চালায় পাকিস্তান। এতে নারী, শিশুসহ অন্তত ১৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছে তালেবান।

আফগানিস্তান এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এতে সাধারণ মানুষের ঘরবাড়ি এবং একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানকে (মাদরাসা) লক্ষ্যবস্তু করা হয়েছে।

প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের পর গত অক্টোবরে দুই দেশ একটি ভঙ্গুর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। তবে এরপরও বিচ্ছিন্ন লড়াই অব্যাহত থাকায় এই নতুন বিমান হামলাগুলো পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। সূত্র: বিবিসি।

Home R3