১৬ ফেব্রুয়ারি, ২০২৬

পরাজিত হয়ে দল ছাড়লেন গণসংহতি আন্দোলনের এমপি প্রার্থী

দল ছাড়লেন গণসংহতি আন্দোলনের ময়মনসিংহ জেলা শাখার আহ্বায়ক ও ময়মনসিংহ-৪ সদর আসনের পরাজিত এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান রাজীব।

আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাথাল প্রতীক নিয়ে নির্বাচন করে ৪৬৭টি ভোট পেয়েছিলেন।

মোস্তাফিজুর রহমান রাজীব বলেন, ‘কারো প্রতি বা দলের প্রতি তার কোনো অভিযোগ নেই; কিন্তু তিনি আর এ দলে থাকছেন না।

অন্য কোনো দলে যোগ দিচ্ছেন কি না—সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, ‘আপাতত তিনি অন্য কোনো দলে যোগ দিচ্ছেন না। তবে তিনি রাজনীতির সঙ্গেই থাকবেন এবং মানুষের জন্য কাজ করে যাবেন।