১৩ ফেব্রুয়ারি, ২০২৬

তৃতীয় অবস্থানে ধানের শীষের রাশেদ খান
বৃহস্পতিবার রাতে বেসরকারিভাবে প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়। এ আসনে ১ লাখ ৪ হাজার ৩১ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী আবু তালিব। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র কাপ-পিরিচ প্রতিকের সাইফুল ইসলাম ফিরোজ পেয়েছেন ৭৫ হাজার ৭৫০ ভোট।

রাশেদ খানের বাড়ি ঝিনাইদহ-২ আসনের মুরারীদহ গ্রামে। তিনি নির্বাচনের আগে কখনো কালীগঞ্জে আসেননি। নির্বাচনের তফসিল ঘোষণার পর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে তিনি কালীগঞ্জে আসেন। এরপর তিনি ঝিনাইদহ-২ আসন থেকে ঝিনাইদহ-৪ আসনের আড়পাড়া এলাকায় ভোটার স্থানান্তর করেন। ঝিনাইদহ-৪ আসনটি মূলত বিএনপি অধ্যুষিত।

Home R3