নারায়ণগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী এবিএম সিরাজুল মামুন অল্প ভোটে হারলেন।
এই আসনে বিএনপির প্রার্থী সাবেক তিনবারের এমপি অ্যাডভোকেট আবুল কালাম ধানের শীষ প্রতীকে ১ লক্ষ ১৪ হাজার ৭৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তারা নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী সিরাজুল মামুন দেওয়াল ঘড়ি প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১ লক্ষ ১ হাজার ১৯৬ ভোট।
স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেন পেয়েছেন ৩৪ হাজার ১৫১ ভোট।