২১ ফেব্রুয়ারি, ২০২৬

ইসলামি রাজনীতি

রমজানের পবিত্রতার আহবান চট্টগ্রাম মহানগর খেলাফত মজলিসের উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

রমজানের পবিত্রতার আহবান চট্টগ্রাম মহানগর খেলাফত মজলিসের উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
মাহে রমজানের পবিত্রতার আহবান জানিয়ে আজ ২০ ফেব্রুয়ারি, শুক্রবার, বাদ জুমআ চট্টগ্রামের আন্দরকিল্লায় খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি অধ্যাপক এএসএম খুরশীদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. এম এ সিদ্দীকের সঞ্চালনায় মিছিল পরবর্তী চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা নুরুল হক নোমানী, সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আবু আবতাহী।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন হাকীম শিহাবুদ্দীন কামালী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোস্তফা কামাল ফয়সাল, যুব মজলিস চট্টগ্রাম দক্ষিণ জেলা আহবায়ক মুফতী আবুতাহের তুরাবী, মহানগরীর সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ শামসুল ইসলাম, বাকলিয়া থানা শাখার সভাপতি হাফেজ শহীদুল্লাহ্, কোতোয়ালি থানা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মীর মোশাররফ হোসেন সেলিম, ডবলমুরিং থানা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আল আমীন ও বাংলাদেশ ইসলামি ছাত্র মজলিস চট্টগ্রাম মহানগরী শাখা সভাপতি শরিফুল ইসলাম প্রমুখ।
Home R3